It is currently Thu Sep 09, 2010 7:12 am
Index  •  FAQ  •  Search

All times are UTC + 6 hours




Post new topic Reply to topic  [ 1 post ] 
Author Message
 Post subject: উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ
PostPosted: Mon May 25, 2009 11:17 pm 
User avatar
User's Group : S.U.S.T

Joined: Mon Mar 02, 2009 10:07 am
Posts: 28
উবুন্টু লিনাক্স বর্তমানে বেশ জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন। সেই জনপ্রিয়তার ঢেউ কিছুদিন ধরে এসে লেগেছে বাংলাদেশেও, এখন অনেককেই উবুন্টু লিনাক্স ব্যবহার করতে দেখা যায়। এই জনপ্রিয়তার পিছনে পরোক্ষভাবে সামান্য হলেও অবদান রেখে এসেছে উবুন্টু বাংলাদেশ , আমাদের প্রযুক্তি ফোরাম এবং মুক্ত.অর্গ, এবং সবগুলোর পিছনেই ছায়ার মতো থেকেছে বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্সের স্বেচ্ছাসেবকেরা।

গত তিন সংস্করণ প্রকাশের পর পরই বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স ও মুক্ত.অর্গের সহায়তায় উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম যৌথভাবে রিলিজ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এবারও কোন ব্যাতিক্রম ঘটেনি। গত ২৩শে এপ্রিল উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ রিলিজ হয়েছে এবং সে উপলক্ষ্যে উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আগামী ২৯শে মে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অডিটরিয়ামে।

অনেকেই উবুন্টু লিনাক্স ৯.০৪ জন্টি জ্যাকালোপ ডাউনলোড করে ব্যবহার করেছেন আবার অনেকেই অন্যদের ব্যবহার করতে দেখে আগ্রহী হয়ে উঠেছেন। আপনি যদি উবুন্টু লিনাক্স ব্যবহারকারী হন, অথবা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে ইচ্ছুক হন তাহলে আপনি আমন্ত্রিত উবুন্টু ৯.০৪ লাইভ অনুষ্ঠানে।

অনুষ্ঠান বিবরণ:
অনুষ্ঠান:
উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ

সময়:
২৯শে মে, শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০।

স্থান:
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
হাউস # ১১এ, রোড# ৯২, গুলশান-২,
ঢাকা-১২১২, বাংলাদেশ

অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে নিবন্ধন করুন
http://ubuntu.linux.org.bd/index.php?option=com_attend_events&task=view&id=1

_________________
Image


Offline
 Profile  
Top 
Display posts from previous:  Sort by  
Post new topic Reply to topic  [ 1 post ] 

All times are UTC + 6 hours


Who is online

Users browsing this forum: No registered users and 1 guest


You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot post attachments in this forum

Search for:
Jump to:  
cron